২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

spot_img

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় একজন অটোভ্যান চালক নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , ১০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল অনুমান সাড়ে ১০ টায় (বগুড়া-নাটোর) মহাসড়কের রুপিহার বাজার হতে প্রায় ২’শ গজ সামনে রাস্তার উপর বাসের ধাক্কায় আতাউর রহমান নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। নিহত আতাউর রহমান ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কালাইচাপড় গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান সড়ক দূর্ঘটনায় নিহত আতাউর রহমান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলো। দূর্ঘটনাকালে অটোভ্যানে কোন যাত্রী ছিলনা। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ