১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আ*ত্মহ*ত্যা

spot_img

বগুড়ার ধুনট উপজেলায় বাবার কাছে ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বায়না ধরে না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার (২৬ মে)) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরে তীরের সাথে প্যান্টের বেল্ট আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুল ছাত্রের বাবা জানান, আমার ছেলে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দিবো। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ