২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের আহবায়ক ছুরিকাহত

spot_img

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে কারা তাকে ছুরিকাহত করেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোনে এবং পাছায় ছুরিকাহত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

পরে খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: তাসনিমুজ্জামান, শিবগঞ্জ তানার ওসি শাহীনুজ্জামান শাহীন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শিবগঞ্জ থানার ওসি মো: শাহীনুজ্জামান শাহীন বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন। এ ব্যাপারে আমাদের কাছে এখনও তিনি কারো নাম বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ