৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার 

spot_img

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে শেরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মুন্না। তিনি সদর উপজেলার রাজাপুর এলাকার আব্দুল মমিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ১ মে সন্ধ্যায় রাজাপুর গ্রামের এক স্কুল ছাত্রী তার চাচার বাড়িতে যায়। পথিমধ্যে মুন্না ওই ছাত্রীকে রান্না দেখানোর কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে কোন লোকজন না থাকায় ওই ছাত্রী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় মুন্না থেকে বাধা দেয়। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৩ মে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাবও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গত মঙ্গলবার রাতে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরো জানান, মুন্না বিদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে পাসপোর্ট, মেডিকেল সম্পন্ন করে গোপনে বগুড়া ফেরত আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ