২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখাবে যে চ্যানেল

spot_img

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখাতে এতদিন আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান। তাই এই সিরিজ টিভিতে দেখা নিয়ে ধোয়াশা ছিল। অবশেষে কেটে গেছে সেই শঙ্কার মেঘ। সিরিজ শুরুর দিন তিনেক আগে শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে প্রিমিয়ার স্পোর্টস ব্রডকাস্টের দায়িত্ব নিয়েছে। তবে পুরো বিশ্বব্যাপী কোন কোন চ্যানেল সম্প্রচার করবে সেটা এখনও জানা যায়নি। তাই বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখা যাবে, সেটা জানা যায়নি। তবে শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত জানাবে আইরিশ বোর্ড।

গত ৪ মে মিরপুর শের-ই বাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে বলেছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ