৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপি নেতাদের সঙ্গে হেফাজত প্রতিনিধি দলের বৈঠক

spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র লিয়াজোঁ কমিটির সদস্যরা। আজ শনিবার রাত ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পক্ষে ছিলেন দলটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মূফতি মনির হোসাইন কাসেমী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ