৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া গ্রেপ্তার

spot_img

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার (১৮মে) দুপুরে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয়া আলোচনায় থাকেন। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ