২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

spot_img

হায়দার ,হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা বাশেরহাটে দ্রব্য মূল্যের লাগাম হীন উর্ধ্বগতি ও অস্বাস্থ্যকর খাবার রোধ করতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করেন ৷

বৃহস্পতিবার (২৫ই এপ্রিল) দুপুর ১২ টায় কতিপয় শিক্ষার্থীর অভিযোগ সাপেক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় (বাঁশের হাট) পরিদর্শন করেন ৷
বাঁশেরহাট এলাকার কয়েকটি দোকান পরিদর্শন করে এর মধ্যে নিলয় হোটেল এন্ড রেস্টুরেন্ট ,মুসলিম হোটেল ও সাদিক হোটেল উল্লেখযোগ্য ৷ এ সময় বেশ কিছু দোকানে বাশি ও ভেজাল যুক্ত খাবার পাওয়া যায় ৷ নিলয় হোটেল এন্ড রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ৷ এছাড়াও অন্য দোকান গুলোতে সতর্কীকরণ করা হয় ৷

অভিযানরত অফিসার মমতাজ বেগম বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রতিনিধিদের জানিয়েছেন আমরা প্রথমে নিলয় হোটেল এন্ড রেস্টুরেন্টে যাই সেখানে বাশি মিষ্টি ও কাঁচা মাছ মাংস পাওয়া যায় ৷এর পর আরো কিছু দোকান পরিদর্শন করে দোকান গুলোকে সতর্ক করা হয় ৷

এছাড়াও আসন্ন গুচ্ছ পরীক্ষাকে কেন্দ্র করে কোনো প্রকার মূল্য বৃদ্ধি যেন না ঘটে এটি নিশ্চিত করে তিনি বলেন এ রকম অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে ৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ