৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েে”‘মোবাইল জার্নালিজম'”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

spot_img

বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মোবাইল জার্নালিজম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
আজ বুধবার (২ অক্টোবর) জাঁকজমকপূর্ণ এই সেমিনারের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ করে সেই বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

উক্ত বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামিল খান কাবিল। এছাড়াও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাকিব আহমেদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন প্রভাষক শোয়েবুর রহমান সোয়েব

ড. কাবিল খান জামিল বলেন, “বর্তমানে সংবাদের সংজ্ঞায়ন করা হয় ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া’ হিসেবে। আধুনিক সাংবাদিকতা করার ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতিপ্রকৃতি বদলে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে তাও শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন তিনি।”

এসময় আরও উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সরোয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: রহমতুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শোয়েবুর রহমান শোয়েব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ