
মোঃ সজল মাহমুদ, বেতাগী
বরগুনার বেতাগীতে প্রথমবারের মতোন আয়োজিত হলো সকল প্রার্থী একই মঞ্চে জনতার মুখোমুখি অনুষ্ঠান। যেখানে কোনো নির্বাচনি বক্তব্য নয় শুধু মাত্র সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেয় প্রার্থীরা। এমন ব্যাতিক্রম আয়োজন করে পুরো উপজেলায় তাক লাগিয়ে দেয় স্থানীয় নবীন-প্রবীন সাংবাদিকদের সংগঠন বেতাগী সচেতন নাগরিক।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় সংগঠনের সমম্বয়ক অলি আহমেদ ও হোসাইন সিপাহীর
সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে দুই সহস্রাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন করেন বেতাগী উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে।
প্রথমে সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম পিন্টু, মাহমুদুল হাসান মহসিন, নিপু রাণী দাস,পারুল আক্তার ও মাহমুদা খানম।
তবে চেয়ারম্যান পদপ্রার্থীদের অংশগ্রহণ শুরু হলে উপজেলার পৌর শহরে অবস্থিত বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম ভরে যায় সহস্রাধিক সাধারণ মানুষের পদচারণে। এতে অংশ নেয় ঘোড়া প্রতিক নিয়ে জনতার মুখোমুখি হন চেয়ারম্যান পদপ্রার্থী খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল এবং কাপ পিরিচ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম খান শিপন।
দীর্ঘ সময় ধরে চলে সাধারণ ভোটারদের প্রশ্ন উত্তর পর্ব৷
অনুষ্ঠানে সাধারণ ভোটারদের নাগরিক অধিকার বাস্তবায়নে অঙ্গিকার করেন প্রার্থীরা। উপজেলার জনসাধারণ মানুষ এমন অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ জানায়।
।
এই অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন বেতাগী উপজেলার প্রবীণ সাংবাদিকরা। তারা হলেন সাংবাদিক সালাম সিদ্দিকী,সাঈদুল ইসলাম মন্টু, শামিম সিকদার ও স্বপন কুমার ঢালী। এছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন সজল মাহমুদ, আসাদ স্বপন, রিজওয়ান ও শিমুল মার্স।
সিনিয়র সাংবাদিক সালাম সিদ্দিকীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।




