২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভালুকা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কমিটি অনুমোদন

spot_img

বিশেষ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৮জুলাই রবিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনির অনুমোতিক্রমে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অভি চৌধুরি ও দপ্তর সম্পাদক শামছুল আলমের স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাইফুল ইসলাম (সাংবাদিক) কে সভাপতি ও মোঃ মওলাদ হোসেন কে সাধারন সম্পাদক করে এ-কমিটির অনুমোদন দেওয়া হয়।  কমিটির অন্যান্য কার্যকরী সমস্যরা হলেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, আব্দুল ছাত্তার (মিলন), এস এম সুজন খান, কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, নয়ন মিয়া, আ.ফ.ম আফজাল হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামাল, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ পাঠান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক কাজিম মন্ডল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জয়া চক্রবর্তী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী হোসেন, তরুণ প্রজন্ম বিষয়ক  সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পরিমল রায়, যুব কল্যাণ বিষয়ক সম্পাদক মনজুরুল হক কাকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক লিটন মিয়া, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অলিউল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদিউল ইসলাম শিপন, আইন বিষয়ক সম্পাদক বাদল মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিপন রানা, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক এমরান সরকার, সদস্য আলাল উদ্দিন, ফরহাদ মিয়া, নিজাম উদ্দিন ও সুজন মিয়া। 

ভালুকা উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান উল্লাহ মনি ও সাধারন সম্পাদক অভি চৌধুরিকে ভালুকা উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ