৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মাকসুদ হোসেনকে বিজয়ী করে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: মাহমুদুল হাসান শুভ।

spot_img

 

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার বন্দর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গণপাড়া এলাকায় স্থানীয় যুবকদের সার্বিক আয়োজনে (২৪ এপ্রিল) বুধবার বাদ আসর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের সুযোগ্য সন্তান মাহমুদুল হাসান শুভ উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘বিগত সময়ে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা কোন উন্নয়ন করেনি। জনগণকে কোন মূল্যায়ণ করেনি। আমরা মানুষকে মূল্যায়ণ করতে জানি এবং আমরা উন্নয়নমূলক কাজ করতে ভালোবাসী। বন্দর উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আমরা মাঠে নেমেছি। তাই আপনারা বিভ্রান্ত হবেন না ও কোন বাজে কথায় কান দিবেন না। তাই ঐক্যবদ্ধ হয়ে সকলে কাজ করুন এবং সকলে আনারস মার্কায় ভোট দিয়ে আমার পিতা মাকসুদ হোসেনকে বিজয়ী করে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন’।

এসময় বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাবা, সাধারণ সম্পাদক এরশাদ, সমাজসেবক সুরুজ মিয়া, আনিসুর রহমান, রবিউল হোসেন, ফিরোজ মিয়া, কামাল হোসেন, আব্দুল হাই, বাচ্চু মিয়া, আনোয়ার, ইসলাম, সেলিম, আলী আক্কাছ, এখলাছ, আবুল হোসেন, খলিল মিয়া, রাকিব, রফিকুল, রুবেল, সানি ও কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ