৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মাঝিরায় জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

spot_img

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) এ সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি আঃ রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামের অর্থ সম্পাদক জনাব বাকী বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের মডেল আদর্শ হবে রাসূলের সাহাবিরা। তারা যে কুরবানির মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা যদি সেই আদর্শে নিজেদের কুরবানি দিতে পারি তবে পৃথিবীর কোনো শক্তিই এই সংগঠনকে শেষ করতে পারবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাঝিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর আব্দুল মতিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর ও মাঝিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারী মোখলেছুর রহমান মকুল, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আঃ রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাহিদ, সাফি সাহেব, নজরুল ইসলাম, গোলাম আজম, আঃ খালেক, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেনসহ মাঝিরা ইউনিয়নের অসংখ্য কর্মী অংশগ্রহণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ