৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মুজিবনগরে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে সালাতুল ইস্তিস্কার নামাজ আাদায়

spot_img

মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোগে
তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও দোয়া কামনা করেছে।
মেহেরপুর প্রতিনিধি:
তীব্র দাবদাহে পুড়ছে দেশ। ওষ্ঠাগত মানুষ ও পশু পাখীর জীবন। হুমকির মুখে ফল ও ফসল। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। তীব্র তাপ প্রবাহের সঙ্গে গরম বাতাস বইছে সারা দেশে। প্রায় ৪৩ ডিগ্রি সে, এমতাবস্থায় তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দো’য়া চেয়ে ২৫ এপ্রিল’২৪ বৃহস্প্রতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর উদ্যোগে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উলামা মাশায়েখগণ ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়।
নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।
ইমাম সাহেবগনেরা বলেন, আমাদের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দিয়েছেন । সে জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে তোমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছি। তুমি এই তাপ প্রবাহ থেকে আমাদের হেফাজত করে রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে শীতল করে দাও। এসময় মুসুল্লি-গন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হয়ে দোয়া ও মুনাজাত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ