৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মুশফিক-শান্তর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের জয়

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দুই জায়গায়ই ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত। রান খরায় ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ফরম্যাট বদলের সঙ্গে ব্যাটিংয়ে গিয়ার পরিবর্তন করলেন। প্রথম ওয়ানডেতেই পেলেন তিন অঙের দেখা। শান্তর প্রত্যাবর্তনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জবাবে খেলতে নেমে ৪৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেছেন শান্ত। তাছাড়া অপরাজিত ৭৩ রান করেছেন মুশফিকুর রহিম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ