৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মোংলায় কৃষক দলের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

spot_img

মোংলায় কৃষক দলের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

মোংলা সংবাদদাতা: ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল গঠন করেন, কৃষকরা এদেশের বড় সম্পদ কৃষক দলকে ছোট করে দেখার সুযোগ নেই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ফ্যাসিবাদ বিতাড়িত হলেও গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। ভিন্ন মোড়কে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। দেশে শান্তি সম্প্রীতি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভোটের মাধ্যমে রাস্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। সন্মেলনে এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) মোংলা পৌর কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান মিঠুর সভাপতিত্বে  মোংলা পোর্ট পৌরসভার শ্রমিক সংঘ চত্বরে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোংলা পৌর শাখার দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম খাঁন।

এসময় সন্মেলনের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসফাউদ্দৌলা জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক মো: জুলফিকার আলী, সন্মানিত অতিথি বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন,  প্রধান বক্তা খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন সহ মোংলা পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: ইমরান হোসেন, উপজেলা  যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম সহ বিএনপির অংঘ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় জিয়াউর রহমান মিঠুকে সভাপতি, মো: সোহাগ চৌধুরীকে সহ-সভাপতি, এম এ মতিনকে সাধারন সম্পাদক, স্বপন কাজীকে যুগ্ম সম্পাদক ও নাজমুল ইসলাম স্বপনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করে মোংলা পৌর কৃষক দলের কমিটি গঠন করা হয়

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ