২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মোংলায় স্ত্রীর স্বীকৃতি পেতে শশুর বাড়িতে গিয়ে মারধরের স্বীকার নারী।

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে শশুর বাড়িতে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক নারী। লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। সে মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস শ্রমিক।

রবিবার (২ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা পৌরশহরের ৭ নং ওয়ার্ড বটতলা (মুন্সিপাড়া) এলাকায় স্বামী সাগর তালুকদারের বাড়িতে অবস্থান নেয় লাইজু।

লাইজু অবস্থান নেয়ার পরপরই এলাকার সাধারন মানুষের ভিতর চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে এ সময় সাগর তালুকদারের বাড়িতে তার পরিবারে কেউ উপস্থিত ছিলনা। সাগরের বাবা কুদ্দুস তালুকদার জানান তার ছেলে ২য় বিয়ে করেছে এ ঘটনায় তার পরিবারে অসান্তি চলছে। ছেলে বিয়ে করেছে ছেলের ব্যাপার আমি এ ব্যাপারে কিছু বলতে পারবোনা।

লাইজু আক্তারের অভিযোগ, লাইজু ও সাগর তালুকদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর তাকে ভাড়া বাসায় রাখে। তাকে ঠিক মতো ভরন পোশন দিতনা। বাড়ি তুলে নেবার ক্ষেত্রেও নানা তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে সাগর তালুকদার তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো এবং তাকে চাপ দিতো টাকা পয়সার জন্য।

উপায়ন্ত না দেখে সে রবিবার বিকালে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের পিতার বাড়িতে অবস্থান নেয়। তার অবস্থানে ক্ষুব্ধ হয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনেই সাগরের নিকট আত্বিয়রা লাইজুকে মারধর করে জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত স্বামী সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবীতে বাড়িতে অনশন করে। সে আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিবাহ করেছে।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ