২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রিলিজ হয়ে গেলো পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান”প্রেম সাধনায়”

spot_img

রিলিজ হয়ে গেলো পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান”প্রেম সাধনায়”। গানটির কথা ও সুর করেছেন এ প্রজন্মের তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ  এবং গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। এটি মুলত একটি প্রেমের গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমায় গানের মধ্যে উঠে এসেছে। পারভিনের গানে বাশি বাজিয়েছেন বাঁশির জাদুকর শহীদ । সব ঠিক থাকলে আগামীকাল পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। পারভীন জানান,ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানটিতে তার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে নতুন মুখ ঈশান হাসান কে। প্রেম আর বিরহ দুইয়ে মিলে তৈরি গানটি  ভক্তদের মনে জায়গা করে নেবে এমনটাই আশা করেন পারভীন। উল্লেখ্য আসছে ঈদুল ফিতরে পারভীনের আরো একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার কথা রয়েছে। সামনে গান নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান এই শিল্পী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ