৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে সরকারী কাজে বাধা মামলার পলাতক আসামী রাজু গ্রেপ্তার

spot_img

বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সরকারী কাজে বাধা ও পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় পলাতক ১নং আসামী মোঃ রেজ্জাকুল হাসান ওরফে রাজু (৪৬) কে রাজধানীর অদূরে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং সিপিসি-২ সাভার, র‌্যাব-৪ এর যৌথ অভিযানে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকভোলা খাঁ গ্রামের বদর উদ্দিনের পুত্র ও শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

এর আগে গত ৪ অক্টোবর রাতে শিবগঞ্জ থানার পুলিশ রাজুকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করলেও থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের সময় রাজুর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ