৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

spot_img

 

 

রাব্বি ছৈয়াল

শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুর সদর পৌরসভায়
আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর সরকারি কলেজ শাখা।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব শরীয়তপুর সরকারি কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিরব, স্কুল সম্পাদক রাসেল মাহমুদ, শরীয়তপুর সরকারি কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি রবিউল মোহাম্মদ রিজনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া শরীয়তপুর সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমানসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক আপসহীন সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন দৃঢ়চেতা ও সাহসী কণ্ঠস্বর। বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি তাকে শহীদ করে দেশের তরুণ ছাত্রসমাজকে ভীত করার অপচেষ্টা চালালেও বাস্তবে একজন শহীদ হাদীর বিনিময়ে এ দেশে হাজারো দেশপ্রেমিক তরুণের জন্ম হয়েছে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত।

দোয়া মাহফিলে শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আলী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ