
শাজাহানপুর খরনা ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার টেঙ্গামাগুর বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার সাবেক আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক।
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিন, উপজেলা যুববিষয়ক সম্পাদক ও রানীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা শামসুল হক, মাওলানা আতিকুর রহমান, ইউনিয়ন যুববিভাগের সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন দুদু।
সমাবেশ বক্তারা বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন হলেও প্রকৃতপক্ষে দেশ থেকে চাঁদাবাজ, দূর্নীতি মুক্ত হয়নি। একদল চাঁদাবাজি টেন্ডারবাজি, দূর্নীতির জন্য দেশ ছাড়া হয়েছে আরেকদল সেই কাজ শুরু করে দিয়েছে। তাই জনসাধারণকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে কুরআন সুন্নাহর বাস্তবায়ন করতে চায় তাদেরকে নির্বাচিত করতে হবে। তাহলে দেশ থেকে বিভিন্ন অপরাধ এবং চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করা সম্ভব হবে।




