২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে মূল্যতালিকা না টাঙানোয় জরিমানা

spot_img

বগুড়া  শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাকারিয়া নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো পণ্য বিক্রি না করতে এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি(জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ