২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ওলামা দলের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় ‘বেগম খালেদা জিয়ার’ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৩০ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার চোপিনগর নিছারুন্নেছা ইয়াতীম খানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুরুল কাদের (মন্টু)।

‎দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকীম বুদ্ধি, ইউনিয়ন বিএনপির ধর্মীয় সম্পাদক ইলিয়াসুর রহমান, যুবদলের ইউনিয়ন আহ্বায়ক পলাশ আহম্মেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক রাব্বি হোসেন, ইউনিয়ন তাতী দলের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক, আবিদুর রহমান মাস্টার, ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নান, সদস্য সচিব হাফেজ মানিকুর রহমান, মৎসজীবী দল নেতা আতিকুর রহমান, ২ নং ওয়াড সভাপতি সাইফুল ইসলাম বকুল, উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুমি বেগমসহ অনেকে।

‎অনুষ্ঠানে শেষে হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ কান্না বিজড়িত কন্ঠে, বেগম জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। দোয়া মাহফিলের সভাপতি মন্জুরুল কাদের মন্টু বেগম জিয়ার আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করেন এবং কান্নায় ভেঙে পড়েন। মাহফিল শেষে ইয়াতীমদের মাঝে খাবার ও পবিত্র কুর’আন বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ