৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গভীর রাতে ছুরিকাঘাতে যুবক খু*ন!

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন মহাসড়কের পাশে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আনোয়ার হোসেন রেনেটা লিমিটেডের বেতগাড়ী কার্যালয়ে মার্কেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) রাত ১টার দিকে অফিস শেষে মাঝিড়ার বাসায় ফিরছিলেন আনোয়ার। পথে ফটকি ব্রিজ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বুকের ডান স্তনের পার্শ্বে, বুকের নিচে ও ডান হাতের কুনই এবং কব্জির মাঝামাঝি স্থানে চাকুরী আঘাতের চিহ্ন দেখে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ