৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে দুর্বৃত্তদের হামলা, দুই যুবক আহত: মোবাইল ও টাকা ছিনতাই

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার জোড়া তালপুকুরসংলগ্ন দামোরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা আহতদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

আহতরা হলেন—
মো. সাব্বির (২২), পিতা মিঠু, সাং: বয়রা দিঘী
সিজ্ন (২৫), পিতা সালেক, সাং: রানিরহাট

স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলার দামোরপাড়া এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার পর দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে শাজাহানপুর থানার পুলিশের বক্তব্যে পাওয়া যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ