২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

spot_img

শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।

এসময় প্রধান অতিথি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই তখন সু-শাসন প্রতিষ্ঠা হবে। সমাজ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাঁর মধ্যে সু-শাসনের অভাব। দূর্নীতি, অনিয়ম, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের প্রবণতা বেড়ে গেয়েছে। আইয়ামে জাহেলিয়াতের সময় যে সব অপরাধ সংঘটিত হতো সে সব অপরাধ আজকের সমাজেও সংঘঠিত হচ্ছে।

তিনি বলেন, মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বৃটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত বহু আন্দোলন সংগ্রাম করেছে। তবুও তারা তাদের অধিকার ফিরিয়ে পাচ্ছে না। মানুষ তাদের অধিকার পরিপূর্ণ ভাবে ফিরে পাবে সেই দিন যেদিন কুরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে। কুরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার সেই আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।

শিক্ষকরা জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কে নৈতিক শিক্ষা দিতে হবে। যদি যুবসমাজের মধ্যে থেকে নৈতিকতা উঠে যায় তাহলে সে জাতি ধ্বংস হয়ে যাবে। একটি সুখী সমৃদ্ধশালী জাতি গঠনের জন্য সবাই তিনি উদ্ধৃত আহ্বান জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক কাওছার আলী, উপজেলা জামায়াতের যুববিষয়ক সম্পাদক ও রানীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুর রউফ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, জোড়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এএইচএম শহিদুল ইসলাম, ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, নন্দীগ্রাম দামপাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কালাম আজাদ, আতাইল ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, নগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন, মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম দুদু, মানিকদিপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তালপুকুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, চোপিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, বনভেটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, খরনা নাদুর পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান, বামুনিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা হযরত আলী, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রহমান, নারিল্যা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলাওয়ার হোসেন, মানিক দিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন, বোহাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, বড় পাথার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানুজ্জামান, কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাবু, ঘাষিড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল আলম, মোস্তাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হোসেন, বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, পোয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান, মাদলা তানজিমুল উম্মা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, ফুলকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কোরবান আলী, সুপার সাইফুল ইসলাম, মাওলানা নজমুল হক, মাওলানা আব্দুল্লাহ।

মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, সমাজ থেকে সকল অপরাধ দূর করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা গঠন করতে হবে। সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে হবে। শত জুলুম নির্যাতন উপেক্ষা করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিগত দিনের জামায়াত-শিবিরের কাজের প্রশংসা করে আগামীদিনে যেকোনো কাজে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

গোলাম আজম
শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা
মোবাইল: 01776816513

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ