২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

spot_img

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মো: শামিম আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শামিম সাজাপুর চকপাড়া গ্ৰামের আব্দুল মোত্তালেবের ছেলে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সামনে মহাসড়কের ইউটার্নে সাইকেল নিয়ে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শামিম সাইকেলযোগে রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্ব পার হওয়ার সময় শেরপুরগামী করতোয়া পরিবহনের একটি গাড়ি তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় স্থানীয়রা দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ