২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

spot_img

 

বগুড়া শাহাজানপুরে স্কুল ছাত্র সাকিব হত্যা মামলার আসামি কতৃক বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের প্রতিবাদ ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার(১৫ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার রংপুর- রাজশাহী মহাসড়কের টেংগামাগুর এলাকায় মানববন্ধন করে।

মামলার বাদী নিহত সাকিবের মা আছমা খাতুন বলেন, আমার ছেলেকে হত্যার ২ বছর পেরিয়ে গেলেও আজও মামলার ১নং আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো সে আমাকে ও আমার মামলার সাক্ষীদেরকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশা নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধনে আসামিদের ফাঁসির দাবি জানাই।

 

উল্লেখ্য,এর আগে ২০২২ সালের ৩১অক্টোম্বর বগুড়া হতে বাড়ি ফেরার পথে নির্মম ভাবে আঘাত প্রাপ্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সাকিব মৃত্যু বরন করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ