২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে হিপনোটাইজ করে ডিলার ব্যবসায়ীর ২ লাখ ১০ হাজার টাকা লুট

spot_img

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিনব কৌশলে এক ডিলার ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

মোটরসাইকেলে গতিরোধ করে হিপনোটাইজ করার মাধ্যমে এই লুট সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রাজু আহম্মেদ (৩১) শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর বাজার শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রাণ কোম্পানির ডিলার ব্যবসা পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাঝিড়ায় অবস্থিত পূবালী ব্যাংকে টাকা জমা দিতে রওনা হন। পথে শাজাহানপুর উপজেলার চকজোড়া বেনারশি ভিটার এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাল রঙের একটি সিবি ট্রিগার মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে থামার সংকেত দেয়।
সরল বিশ্বাসে মোটরসাইকেল থামানোর পর একজন তার সঙ্গে কথা বলতে শুরু করে। এ সময় পিছনে থাকা ব্যক্তি হঠাৎ তার মুখের সামনে হাত নাড়াতে থাকলে তিনি কিছু বুঝে ওঠার আগেই হিপনোটাইজ অবস্থায় চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। প্রায় ১০ মিনিট পর শাজাহানপুর উপজেলার সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার জ্ঞান ফিরে আসে।
জ্ঞান ফিরে পেয়ে তিনি দেখতে পান, তার কাঁধে থাকা ব্যাগটি নেই। ব্যাগের ভেতরে থাকা নগদ মোট ২ লাখ ১০ হাজার টাকা লুট হয়ে গেছে। লুট হওয়া টাকার মধ্যে ছিল ১ হাজার টাকার নোট ১০০টি (বান্ডিল করা), ৫০০ টাকার নোট ২০০টি (বান্ডিল করা), খোলা অবস্থায় ১ হাজার টাকার ২টি ও ৫০০ টাকার ১০টি নোটসহ অন্যান্য খুচরা টাকা।
ভুক্তভোগীর ভাষ্যমতে, মোটরসাইকেলের সামনের ব্যক্তির মুখে মাফলার এবং পিছনের ব্যক্তির মাথায় হেলমেট ছিল।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিনব এই কৌশলে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ