৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেরপুর ইসলামী হাসপাতালের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

spot_img

‘উন্নত স্বাস্থ্য সেবা দিতে আমরা বদ্ধ পরিকর’এই স্লোগানে বগুড়া শেরপুরে অবস্থিত শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ জানুয়ারী) সকাল ৯ ঘটিকায় পল্লী উন্নয়ন একাডেমির অডিটোরিয়ামে  এ বার্ষিক সভা অনুষ্ঠিত  হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও হাসপাতালে প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,শেরপুর উপজেলা জামায়াতে সেক্রেটারির আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিম।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন,আব্দুল মান্নান,সাব্বির শাহরিয়ার,মাওলানা আব্দুল লতিফ সহ নির্বাহী ডিরেক্টর গণ,জেনারেল ডিরেক্টর ও সাধারণ শেয়ার হোল্ডার।

সাধারণ সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।নতুন বছরে রোগীদের উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে ২০২৫ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এমডি শাহিন আলম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ