১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলংকা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে ভারতকে ১১০ রানে হারিয়ে(২-০ ব্যবধানে) সিরিজ জিতল শ্রীলংকা।

বুধবার (৭ আগস্ট) শ্রীলংকার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লংকান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লংকানরা।দলের পক্ষে সর্বোচ্চ আভিশকা ফার্নান্দো সংগ্রহ করেন ১০২ বলে ৯৬ রান। এছাড়া কুশল মেন্ডিস সংগ্রহ করেন ৮২ বলে ৫৯ রান ও পাথুম নিশাঙ্কা সংগ্রহ করেন ৬৫ বলে ৪৫ রান। আর ভারতের হয়ে রিয়ান পরাগ শিকার করেন ৩ টি উইকেট। মোহাম্মদ সিরাজ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব শিকার করেন ১টি করে উইকেট।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লংকান স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে যায় ভারতীয় ব্যাটাররা। তারা ২৬.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান তুলে সক্ষম হয়। দলের পক্ষে রোহিত শর্মা খেলেন সর্বোচ্চ ২০ বলে ৩৫ রানের ইনিংস। আর লংকানদের পক্ষে স্পিনার দুনিথ ভেল্লালাগে শিকার করেন ৫টি উইকেট। এছাড়া মহেশ ঠিকশিনা ও জেফ্রি ভ্যান্ডারসে শিকার করেন ২টি করে উইকেট এবং আসিথা ফার্নান্দো শিকার করেন ১টি উইকেট।

উল্লেখ্য সিরিজের প্রথম ম্যাচটি টাই হয় এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ৩২ রানের জয় পায়।
ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন লংকান ব্যাটার আভিশকা ফার্নান্দো এবং সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন পুরো সিরিজ জুড়ে অলরাউন্ডার পারফরম্যান্স দেখানো দুনিথ ভেল্লালাগে।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ