১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী

spot_img

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মায়ের জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগ-দখলের অধিকার সংরক্ষণ এবং বিক্রির ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি বাধ্যতামূলক করতে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে হেবা বা গিফটের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে বাবা-মা অনেক সময় নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ সমস্যা সমাধানে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ (জীবনস্বত্ব) যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা জীবদ্দশায় সেটি ভোগ-দখল করতে পারবেন। একই সঙ্গে বাবা-মা জীবিত থাকা অবস্থায় উভয় পক্ষের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না। তবে চিকিৎসাসহ বিশেষ প্রয়োজনে সন্তান সম্মতি না দিলে জেলা জজের অনুমতি নিয়ে সম্পত্তি বিক্রির সুযোগ রাখা হবে।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সংশোধন কার্যকর হলে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ কমবে, দেওয়ানি মামলার সংখ্যা হ্রাস পাবে এবং বহু পরিবার আইনি জটিলতা থেকে মুক্তি পাবে। পাশাপাশি তিনি জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ