৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাজেকে ডাম্পট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত, আহত-১৩

spot_img

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক থেকে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় কাজ শেষে শ্রমিকদের নিয়ে উপজেলা সদরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় ডাম্পট্রাকটি। এতে ঘটনাস্থলেই ছয় জন শ্রমিক মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্পট্রাকটি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।

সাজেক সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ