৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

spot_img

সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

 

রাব্বি ছৈয়াল

শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের সিকদার পরিবারের পক্ষ থেকে নেক্সজেন সিকদার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন উদ্বোধন করা হয়,

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে পায়রা উড়িয়ে  সংগঠনের উদ্বোধন করেন নেক্সজেন সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান অতিথি  ইলিয়াস সিকদার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,

“সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নেক্সজেন সিকদার ফাউন্ডেশন মূলত মানবতার সেবায় কাজ করবে। আমরা চাই, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে। এ সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজম মৃধা’র সভাপতিত্বে ও নেক্সজেন সিকদার ফাউন্ডেশনের সদস্যসচিব তুহিন সিকদার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

চামটা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, এ্যাড: মোঃ রাশেদুল হাসান মাসুম, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আবু বাক্কার ছৈয়াল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার  আবুল কাসেম বেপারী, আবুল বাশার কাজী সহ ইউপি সদস্যগণ ব্যবসায়ী স্থানীয় সর্বসাধারন মানুষ

উদ্বোধন অনুষ্ঠান শেষে শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ