২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে হাত পা বাঁধা নারীর লাশ উদ্ধার

spot_img

সিরাজগঞ্জে হাত পা বাঁধা নারীর লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলংগা থানা পুলিশ সোমবার রাতে দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের ধান ক্ষেত থেকে হাত পা বাঁধা অরুনা খাতুন (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে। অরুনা এই গ্রামের আলাউদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। অরুনার বাবার বাড়িও একই গ্রামে। তিনি মৃত গোলবার হোসেনের মেয়ে। স্বামীর দেওয়া তালাকের পর বাবার বাড়িতেই ছিলেন অরুনা। তার মরদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

সলংগা থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক নাজমা খাতুন অরুনার বাবার পরিবারের লোকজনের উধ্বৃতি দিয়ে জানান, অরুনার স্বামী ৮ বছর আগে তাকে তালাক দেন। ঘটনার রাতে আলাউদ্দিন অরুনাকে ফোন দিয়ে তাকে আবার বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বের হতে বলেন। পুলিশের ধারনা আলাউদ্দিন নিজে অথবা তার লোকজন দিয়ে অরুনাকে হত্যার পর ধান ক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায়।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ইতোমধ্যেই পুলিশ অরুনার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে প্রকৃত খুনি শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে সলংগা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে অরুনার বাবার বাড়ির পক্ষ থেকে। অরুনার সাবেক স্বামী আলাউদ্দিন পালিয়ে গেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ