২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী!

spot_img

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ।

রোববার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইরানী পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। দুই সন্তানের জননী ইরানী শহরে একটি বিউটি পার্লার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে কামালনগর ক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন ইরানী। তবে বিভিন্ন বিষয়ে স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত।

এরই জেরে ঘটনার দিন স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইরানী। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ