২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হাতিরপুল কাঁচাবাজার এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

spot_img

এসবি নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ৬টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে শুরুতে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দিয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এদিকে গুলশান-১ এর ‘মেজবান ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবরও পাওয়া গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সূত্র : কালবেলা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ