
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ৪২টি গ্রামের তালিকাভূক্ত ৪৫০ জনের দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল দুপুর ২ টায় সামাজিক সংগঠন এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বড়থা ডি আই ফাজিল মাদরাসা ময়দানে ঈদ উপলক্ষে ৪২ গ্রামের দরিদ্র ১৭০ জনকে পাঞ্জাবি, ২৬০ জনকে শাড়ি ও ২০ জনের মাঝে শার্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। সংগঠনের সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ও সঞ্চালক শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুমুছা স্বপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ। সংগঠনটি ইতিপূর্বে শীতবস্ত্র, করোনা মহামারীতে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক অনুদান প্রদান, বাল্য বিবাহরোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক কমকান্ডে এ উপজেলায় অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে আরও বড় পরিসরে এ রকম আয়োজন করা হবে বলে সংগঠনের সভাপতি আবু রাশেদ ইমাম জানান।
ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে অবসর প্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হক আর নেই। ইন্নালিল্লাহে…. রাজেউন। ৫ এপ্রিল সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর, তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে এবং ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
মৃতের ভাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল জানান, তার বড় ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য চকবদন গ্রামের মৃত শফিকুর রহমান মাস্টারের ছেলে ওবায়দুল হক শুক্রবার ইফতারের পূর্বে বুকে ব্যথা অনুভব করেন এবং তার পরপরই আকস্মিক মৃত্যুবরণ করেন। ৬ এপ্রিল বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




