১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনার র্স্টেডিয়াম গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

spot_img

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার ঘরোয়া দেখার সময় স্টেডিয়ামের গ্যালারি থেকে পড়ে মৃত্যু হয়েছে এক দর্শকের।

ঘটনাটি ঘটেছে শনিবার। রিভার প্লেটের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে সেদিন রিভার প্লেট ও ডিফেন্সা ই হুস্তিসিয়ার ম্যাচ ছিল। ঘটনায় ম্যাচের ২৬ মিনিটের সময়ই তা স্থগিত করা হয়। খালি করা পুরো স্টেডিয়াম। পরে ক্লাবটি জানিয়েছে, ওই দর্শকের মৃত্যুর ঘটনায় কোনও ধরনের সহিংসতা বা তৃতীয় কারও হাত ছিল না।

রিভার প্লেট বিবৃতিতে বলেছে, ‘একজন সমর্থক সিভোরি আলটা স্ট্যান্ড থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। মেডিক্যাল সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছিল। উপস্থিত হয় নিরাপত্তাকর্মীরাও।’

গ্যালারি থেকে পড়ে যাওয়ার কারণ হিসেবে দর্শকের প্রচুর চাপের কথাকেই সামনে এনেছে রিভারপ্লেট। তাদের কথা, ওই দর্শক যে জায়গায় ছিলেন সেখানে ধারণ ক্ষমতার ৯০ শতাংশ দর্শক ছিল। তার পড়ে যাওয়ার সময় তৃতীয় কোনও পক্ষের হাত ছিল না। তাছাড়া ওই সময় তার সঙ্গে বা আশে পাশে কোনও ধরনের সহিংস ঘটনাও ঘটেনি। রিভার প্লেট পরে জানিয়েছে, মারা যাওয়া দর্শকটির নাম পাবলো মার্সেলো সারানো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ