২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ালেন নাহিদ ইসলাম

spot_img

সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।

নাহিদ ইসলাম আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হচ্ছেন। তিনি পদত্যাগ করতে পারেন সেই গুঞ্জন কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। নিজেও জানিয়েছিলেন, রাজনৈতিক দলে যোগ দিলে পদত্যাগ করেই যোগ দেবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ