৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে অস্ত্রের মূখে জিম্মি করে নার্সকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার

spot_img

 

নাজিরুল ইসলাম:

বগুড়ার শাজাহানপুরে নার্সকে অস্ত্রের মূখে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছুফিয়ান (৩৫) নামে এক যুবককে ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক গোহাইল ইউনিয়নের খাদাশ ওলেলপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।

অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলা গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ একটি স্থানীয় ক্লিনিকে কর্মরত এক নার্সকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ওই যুবক। যুবকের প্রেম প্রস্তাব প্রত‍্যাক্ষাণ করে ভূক্তভোগী ওই নার্স। এতে ক্ষিপ্ত হয়ে যুবক গত রোববার দিবাগত সন্ধা রাতেই কৌশলে নার্সের বাড়িতে অবস্থান নেয়। সারাদিন ক্লিনিকের কাজকর্ম শেষ করে নার্স বাড়িতে পৌছামাত্র যুবক পিছন থেকে ঝাঁপটিয়ে ধরে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে যুবক নিজের ব‍্যবহৃত মোবাইল ফোন দিয়ে অস্ত্রের মূখে জিম্মি করে নার্সের নগ্ন ভিডিও ধারণ করে। এমনকি তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই নার্স অনেক ধস্তাধস্তি অবস্থায় চিৎকার দিলে যুবক তাকে এলোপাথাড়ি মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী নার্স থানা পুলিশকে খরব দিলে পুলিশ যুবককে তার নিজ বাড়ি থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুম করিম জানান, গ্রেফতারকৃত আসামীকে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি ও অস্ত্র মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ