২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কালাইয়ে কপালের সিঁদুরে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৩

spot_img

আব্দুল কাদের,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে।

এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়। এ ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ ও উঠেছে। তবে অপর পক্ষ অভিযোগের দাবিতে বলেন-তাদের ওপর হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ২২ অক্টোবর রাত ১১টার সময় কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চিচরণ মালি , স্ত্রী পার্বতী , জয় মালি , সাধু মালি , উদয় মালি , চঞ্চল মালি, সজল মালি , নিপিন মালি , দোলন মালি , মুকুল মালি , সুবর্ণা রানী , গোবিন্দ মালি ও অঞ্জলি রানী ।

এদের মধ্যে সুবর্ণা, মলিনা রাণী ও গোবিন্দ এক পক্ষের এবং জয় ও চিচোরুন অপর পক্ষের বলে জানা গেছে।

গুরুত্বর আহত তিনজনকে জয়পুরহাট জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী নামের এক তরুণীকে দোলন নামের এক যুবক শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে সিঁদুর দিতে চেয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় যুবক দোলনের পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষ তাঁদের তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং আরও একজনকে আহত করা হয়েছে। পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

অন্যদিকে, তরুণী পল্লবীর পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ