২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

spot_img

মোঃতানজিল

২২ এপ্রিল সোমবার  জয়দেবপুর বাজারে অবৈধভাবে ভারতীয় চিনি বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর এঁর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

অভিযানে ঝুমা বাণিজ্যালয়ের গুদামঘর হতে ১৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। কোন বৈধ ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী মেসার্স ঝুমা বাণিজ্যালয়কে ৩০(ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত চিনি জয়দেবপুর মুন্সিপাড়া এতিমখানা, দারুস সুন্নাহ মাজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানাতে বিতরণ করা হয়।

অবৈধ মজুদদারের বিরুদ্ধে জেলা প্রশাসন, গাজীপুরের এমন অভিযান চলমান থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ