২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মসজিদের পিলার খননে,মাটির চাপায় মৃত্যু ১

spot_img

দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভাদুরিয়া বাজারের পুরাতন মসজিদের পিলারে ভিত্তি খনন করতে গিয়ে মাটি ধসে নিচে চাপা পরে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২২/০৪/২৪) বিকেলে মসজিদের পিলারে মাটি খনন কাজ করার সময় এই দূর্ঘটনাটি ঘটে। ভাদুরিয়া বাজার পুরাতন মসজিদ প্রসস্থ করার লক্ষ্যে মসজিদের উত্তর দিকের পুকুরে নতুন করে পিলার তৈরি করার জন্য কাজ শুরু করে মসজিদ কর্তৃপক্ষ।
সেই পিলারের মাটি খননের সময় পুকুরের মাটি ধসে পড়ে এবং সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পরে।

মূহুর্তের মধ্যে ঘটনা স্থানে বাজারের লোকজন চলে আসে এবং এবং আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে আজিজুল রহমান (২৬) নামের এক শ্রমিক মারা যায়।

আজিজুল রহমান নবাবগঞ্জ থানার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে।

নবাবগঞ্জ থানায় কর্মরত পুলিশ জানায়, এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। কর্মরত স্থানটি একটি পুকুরপাড় ছিলো। পুকুরের নরম মাটি ধসে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। সম্প্রতি গোবিন্দগঞ্জ টু দিনাজপুর হাইওয়ে সরকটি প্রসস্থ করার ফলে মসজিদের দক্ষিণ দিকের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। তাই মসজিদ প্রসস্থ করার লক্ষ্যে উত্তর দিকের পুকুর পাড়ে পিলার স্থাপনের জন্য মাটি খনন কাজ চলতেছিলো।

হাসপাতালে কর্মরত ডক্টর জানান, মাটির নিচে চাপা পরে দম বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ