২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোবিপ্রবির সাবেক মেধাবী শিক্ষার্থী আলামিনের বাঁচার আকুতি গোবিপ্রবি প্রতিনিধিঃ

spot_img

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোঃ আলামিন শেখ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি এখন চরম অর্থসঙ্কটে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।
মোঃ আলামিন শেখ ছিলেন বিভাগটির অন্যতম মেধাবী শিক্ষার্থী। স্নাতক পর্যায়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। কিন্তু আজ তিনি নিজেই বাঁচার জন্য সমাজের সহানুভূতির অপেক্ষায়।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন আলামিন। বর্তমানে উভয় কিডনি অকার্যকর হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জরুরি কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) প্রয়োজন। এই চিকিৎসার মোট ব্যয় প্রায় ২০ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।
এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে আমরা সবাই এগিয়ে এলে, আলামিন নতুন করে বাঁচার সুযোগ পেতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
🏦 ব্যাংক একাউন্ট:
Agrani Bank PLC
Math Student Welfare Fund
A/C No: 0200021556138
GSTU Branch, Gopalganj
📲 মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠানো যাবে:
বিকাশ:
📞 01722285442 (ড. দীপংকর কুমার সরকার, ডিন, বিজ্ঞান অনুষদ)
📞 01626409602 (সাইফুল ইসলাম, প্রভাষক)
নগদ:
📞 01917953640 (সিরাজুল ইসলাম, প্রভাষক)
📞 01775118541 (সাইফুল ইসলাম, প্রভাষক)
রকেট:
📞 01750654725 (মোঃ সাফিরুল ইসলাম)

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ