২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত!

spot_img

বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাঁদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পায়। মোটরসাইকেলে দুজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। তাঁরা দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ