১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় প্রথম ধাপে ২২ ইউপিতে ভোট, গাবতলীর একটি পঞ্চম ধাপে

spot_img

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বগুড়ায় প্রথম ধাপেই ২২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে বগুড়া সদর উপজেলার ১১টি এবং গাবতলী উপজেলার ১১টি ইউনিয়ন রয়েছে। এ ছাড়া পঞ্চম ধাপে গাবতলী উপজেলার আরও একটি ইউনিয়নে ভোটগ্রহণের তালিকা রয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এ তালিকা প্রকাশ করে। ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

 

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় বগুড়া সদর ও গাবতলী উপজেলার ইউনিয়নগুলো প্রথম ধাপে থাকায় এসব এলাকার ভোটারদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চূড়ান্ত তফসিল, মনোনয়নপত্র জমা ও ভোটের বিস্তারিত সময়সূচি জেলা নির্বাচন কর্মকর্তার ঘোষণার পর জানা যাবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ