১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

spot_img
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে করতোয়া ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম একটি সংবাদ মাধ্যমকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আরো একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ