১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে অনলাইন জুয়ার আসর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাজলগৌরী গ্রামের মো. জলিলুর রহমানের ছেলে মো. মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ মো. আবু তালেব (৪৫)। তিনি গয়নাকুড়ী গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।

এসআরবি-১২, সিপিএসসি বগুড়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রলোভন ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছিল।

এরপর এসআরবি-১২, সিপিএসসি ক্যাম্পের একটি অভিযানিক দল কাজলগৌরী এলাকায় মুন্নাফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল সংবাদ বুলেটিনকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ