১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জেলা পেরিয়ে বিভাগেও সেরা মাইন উদ্দিন

spot_img

নজরুল বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়ার সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী মাইন উদ্দিন। এর আগে তিনি বগুড়া জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে এবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন তিনি।

তাঁর এ অর্জনে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর এই সাফল্যকে সাংস্কৃতিক চর্চা ও আবৃত্তিশিল্পের প্রতি নিষ্ঠা, অধ্যবসায় এবং নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে দেখছেন।

মাইন উদ্দিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে সংবাদ উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। সংবাদ উপস্থাপনার পাশাপাশি আবৃত্তিশিল্পেও তিনি নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। কণ্ঠশীলন, আবৃত্তি একাডেমি ও আবির্ভাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন তিনি।

পেশাগত জীবনে তিনি মিরর নিউজের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কিউ টিভি বাংলা, পূন্ড্র টিভি ও সংবাদ বুলেটিনে সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করছেন। সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড—দুই ক্ষেত্রেই নিজের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

জেলা পর্যায়ে প্রথম হওয়ার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন তাঁর প্রতিভা ও প্রস্তুতির ধারাবাহিকতারই প্রতিফলন। জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর আবৃত্তিশিল্পের পথচলায় যুক্ত হলো নতুন এক অর্জন ও সম্ভাবনার অধ্যায়।

মাইন উদ্দিনের এ সাফল্যে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, জাতীয় পর্যায়েও তিনি তাঁর মেধা, কণ্ঠ ও আবৃত্তির নৈপুণ্যে বগুড়ার মুখ উজ্জ্বল করবেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ